Noorcy

📄 Terms and Conditions

Noorcy – Fraud Protection ব্যবহার ও লাইসেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ শর্তাবলি এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট: ০২ আগষ্ট, ২০২৬

Noorcy – Fraud Protection ব্যবহার বা ক্রয় করার আগে নিচের শর্তগুলো পড়ে নিন। প্লাগিন ক্রয় বা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তগুলোতে সম্মত হয়েছেন বলে গণ্য হবে।

০১. লাইসেন্স ও ব্যবহার

Noorcy – Fraud Protection একটি লাইসেন্স-ভিত্তিক WordPress/WooCommerce প্লাগিন।

  • প্লাগিনটি শুধুমাত্র মাত্র নিজস্ব wordpress ওয়েবসাইটে ব্যবহার করা যাবে।
  • লাইসেন্স অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি, হস্তান্তর বা শেয়ার করা যাবে না।
  • একটি লাইসেন্সের মাধ্যমে একাধিক অননুমোদিত ওয়েবসাইট চালানোর চেষ্টা করলে লাইসেন্স স্থগিত বা বাতিল করা হতে পারে।

০২. নিষিদ্ধ ব্যবহার

Noorcy-এর software ব্যবহার করে নিম্নলিখিত কাজ করা যাবে না:

  • License bypass বা cracking করা
  • License key পরিবর্তন বা জাল করা
  • Plugin-এর unauthorized copy তৈরি বা বিতরণ করা
  • Plugin-এর source code অবৈধভাবে পুনর্বিতরণ করা
  • Licensing system bypass করার চেষ্টা করা
  • Security mechanism অকার্যকর করার চেষ্টা করা
  • Noorcy-এর service বা infrastructure-এর ক্ষতি করার চেষ্টা করা

এ ধরনের কার্যকলাপ শনাক্ত হলে license বাতিল করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। 

০৩. অ্যাক্টিভেশন ও রিমোট কন্ট্রোল

  • প্লাগইনটি License Server-এর মাধ্যমে ভেরিফাই হয়। শর্ত লঙ্ঘন, রিফান্ড বা চার্জব্যাকের ক্ষেত্রে আমরা পূর্ব নোটিশ ছাড়াই লাইসেন্স স্থগিত/বাতিল করতে পারি।

০৪. লাইফটাইম প্যাকেজ ও আপডেট

  • “Lifetime” বলতে লাইসেন্সধারীর আজীবন নয়; বরং Noorcy কর্তৃক প্লাগিনটির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও আপডেট প্রদান অব্যাহত থাকা পর্যন্ত সময়কে বোঝায়।
  • আপডেটে নতুন নতুন ফিচার, বাগ ফিক্সিং ও wordpress এর নতুন ভার্সনের সাথে compatability থাকবে।

০৫. Fraud Protection-এর প্রকৃতি

  • Noorcy বিভিন্ন প্রযুক্তি ও rule-based signals ব্যবহার করে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বা সন্দেহজনক order শনাক্ত করতে সহায়তা করে। তবে কোনো automated fraud detection system-ই ১০০% নির্ভুলতার নিশ্চয়তা দেয় না।
  • প্লাগইনটি ঝুঁকি-নির্ণয়ের সহায়ক টুল; ভুল ব্লক/আনব্লক, ডেটা লস বা ব্যবসায়িক ক্ষতির জন্য আমরা দায়ী নই। চূড়ান্ত সিদ্ধান্ত ও ব্যাকআপ রাখা ব্যবহারকারীর দায়িত্ব।

০৬. তৃতীয়-পক্ষ নির্ভরতা

  • কুরিয়ার হিস্ট্রি চেক, OTP SMS গেটওয়ে ও Facebook CAPI ফিচার সংশ্লিষ্ট বাইরের প্রোভাইডারের API-এর উপর নির্ভরশীল। এসব third-party service-এর downtime, API পরিবর্তন, rate limit, ভুল data অথবা service বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো feature সাময়িকভাবে কাজ না করলে Noorcy তার জন্য দায়ী থাকবে না।

০৭. ডেটা প্রাইভেসি

  • আমরা নিজেদের সার্ভারে কোনো গ্রাহক-ডেটা সংগ্রহ করি না; শুধু লাইসেন্স ভেরিফিকেশনে ডোমেইন/কী পাঠানো হয়। কুরিয়ার/SMS/Meta-তে পাঠানো ডেটা সংশ্লিষ্ট প্রোভাইডারের নীতি দ্বারা পরিচালিত হয়।
  • কিছু fraud protection feature কার্যকর করার জন্য প্লাগিন প্রয়োজন অনুযায়ী device/browser সম্পর্কিত কিছু technical information সংগ্রহ বা process করতে পারে।
  • আপনার website-এ Noorcy ব্যবহার করার ক্ষেত্রে প্রযোজ্য privacy law, cookie policy এবং data disclosure requirements মেনে চলার দায়িত্ব website owner-এর।

০৮. WordPress ও WooCommerce Compatibility

  • Noorcy Fraud Proetection WordPress ও WooCommerce-এর জন্য তৈরি। WordPress, WooCommerce, theme, plugin বা server environment-এর পরিবর্তনের কারণে compatibility issue হতে পারে। আমরা প্রয়োজন অনুযায়ী compatibility update দেওয়ার চেষ্টা করব, তবে সব third-party setup-এর সাথে সম্পূর্ণ compatibility নিশ্চিত করা সম্ভব নয়।

০৯. Plugin Updates

  • লাইসেন্স সক্রিয় থাকা অবস্থায় আপনার প্ল্যান অনুযায়ী plugin updates পেতে পারেন। Update-এর মাধ্যমে: bug fix হতে পারে, existing feature পরিবর্তিত হতে পারে, compatibility উন্নত হতে পারে। কোনো বড় update দেওয়ার আগে website backup রাখার পরামর্শ দেওয়া হয়। নতুন feature যোগ হতে পারে security improvement হতে পারে

১০. Payment ও Order

  • আপনি পেমেন্ট করার পর সয়ংক্রিয়ভাবে আপনার ইমেইলে প্লাগিন ডাউনলোড লিংক ও activation key দেয়া হবে। ভুল email address প্রদান করলে email বা license information না পাওয়ার ঝুঁকি customer-এর দায়িত্ব।

১১. শর্ত পরিবর্তন

  • প্রয়োজন অনুযায়ী আমরা এই Terms & Conditions-এর কোনো অংশ পরিবর্তন, সংযোজন বা সংশোধন করতে পারি।

  • নতুন version প্রকাশিত হওয়ার পর website-এ প্রকাশিত Terms-ই কার্যকর বলে বিবেচিত হবে।

১২. Terms গ্রহণ

  • Noorcy – Fraud Protection ক্রয়, download, install অথবা activate করার মাধ্যমে আপনি স্বীকার করছেন যে: আপনি এই Terms & Conditions পড়েছেন, বুঝেছেন এবং এতে সম্মত হয়েছেন।
  • এই শর্তগুলোর কোনো অংশে আপনি সম্মত না হলে Noorcy – Fraud Protection ব্যবহার বা লাইসেন্স ক্রয় করা থেকে বিরত থাকুন।
Scroll to Top